রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রী মামলা করায় অভিমানে প্রাণ গেল স্বামীর

নোয়াখালী সোনাইমুড়ীতে স্ত্রী মামলা করায় অভিমানে প্রাণ গেল স্বামীর

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।

নিহত মো. মোরশেদ আলম (২৫) উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়ির মোবারক হোসেনের ছেলে এবং দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

বুধবার (৩০ জুন) দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরআগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জসিম জানান, মোরশেদ পারিবারিক জীবনে দুই সন্তানের জনক ছিল। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। গত কিছু দিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী তার বিরুদ্ধে ৮নং সোনাপুর ইউনিয়ন পরিষদে মামলা করে। এতে অভিমানে সে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD