শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নোয়াখালী হাতিয়ায় নদীতে ভাসছে লাশ, দেখে পুলিশকে খবর দিল জেলেরা

নোয়াখালী হাতিয়ায় নদীতে ভাসছে লাশ, দেখে পুলিশকে খবর দিল জেলেরা

নোয়াখালী প্রতিনিধি:-

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে মেঘনা নদী থেকে অজ্ঞতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৮ জুন) সকালে নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে জেলারা পুলিশকে খবর দেয়। পরে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। এসময় পুলিশের সাথে থাকা নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্যাহ জানান, নিহত বৃদ্ধের পরনে একটি লুঙ্গি ছিল। মূখে দাড়ী দেখে অনুমান করা হচ্ছে বয়স ৫৫-৬০ হবে।

নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD