শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
পটুয়াখালীর দশমিনায় চিতা বাঘের শাবক আটক

পটুয়াখালীর দশমিনায় চিতা বাঘের শাবক আটক

আমির হোসেন, ঝালকাঠিঃ

পটুয়াখালীর দশমিনায় লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়লো চিতা বাঘের একটি শাবক।

বুধবার (০৫-জানুয়ারি-২০২২ ইং) বিকালে উপজেলার বহরমপুর দক্ষিন আদমপুর গ্রামের একটি পাতাবনের পাশের রাস্তা থেকে স্থানীয় লোকজন চিতা বাঘের শাবকটি আটক করে।

স্থানীয় দিপু, সাকিব ও বায়জিদ জানান, তারা বিকালে রাস্তার ধারে গেলে দেখতে পান স্থানীয় একটি পাতাবনে পাশের রাস্তায় লোকালয়ে কয়েকটি চিতা বাঘের শাবক, তখন বায়জিদ নামে এক যুবক একটি শাবক ধরে ফেলে। খবর পেয়ে উৎসুক জনতা চিতা বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়। ধারনা করা হচ্ছে, পাতাবনের মধ্যে মা বাঘটি কয়েকটি শাবক জন্ম দিয়েছে। শাবক দেখতে পেয়ে কৌশলে আটক করেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি তারা স্থানীয় চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান সোহাগকে জানান।

এ ব্যাপারে দশমিনা উপজেলা বন কর্মকর্তা অমিতাব বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যান আমাকে চিতা বাঘের শাবক আটকের বিষয়টি জানিয়েছে। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা গিয়ে শাবকটি উদ্ধার করে অবমুক্ত করে দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD