শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দায়ে সাত কলেজের ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দায়ে সাত কলেজের ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার

সিয়াম মাহমুদ
সরকারি তিতুমীর কলেজ

পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮, অধিভুক্ত সরকারি সাত কলেজের ১৬ এবং উপাদানকল্পে পরিচালিত কলেজের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ঢাবি অধিভুক্ত তিতুমীর কলেজের ৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে বহিস্কৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করা পরীক্ষা বাতিলসহ ১/২/৩ বছর পরীক্ষায় বসতে পারবেন না।

সোমবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

গত ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ সভার সুপারিশ অনুযায়ী ২৭ মার্চ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধিভুক্ত সরকারি সাত কলেজের বহিস্কৃত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ঢাকা কলেজের ১ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, বিভিন্ন মেয়াদে বহিস্কৃত ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে ইডেন মহিলা কলেজের ২ জন, সরকারি তিতুমীর কলেজের ৯ জন, সরকারি বাঙলা কলেজের ১ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ২ জন, কবি নজরুল সরকারি কলেজের ১ জন রয়েছেন।

উল্লেখ্য, অপরাধের জন্য অনুতপ্ত হয়ে কোনো শিক্ষার্থী উপাচার্য বরাবর শাস্তি হ্রাসের আবেদন করলে উপাচার্য বিশেষ বিবেচনায় শাস্তি এক বছর হ্রাস করতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD