রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত রওশন আরা আক্তার সাথী (১৮) উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চর কচ্ছপিয়া গ্রামের আবদুল মালেকেরে মেয়ে।

শনিবার (১০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চর কচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাথী শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিল। দুপুরের দিকে তার পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় সাথী একা ঘরের পাশে পুকুরে গোসল করতে যায়।
একপর্যায়ে পুকুরে গোসল করতে নামলে পুকুর থেকে সে আর উঠতে পারেনি। পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পরে পবিারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই বলেও তারা পুলিশকে জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD