শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের উদ্যোগে সুপেয় পানি ও জরুরী ঔষধ বিনামূল্যে সরবরাহ

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের উদ্যোগে সুপেয় পানি ও জরুরী ঔষধ বিনামূল্যে সরবরাহ

বাকের সরকার বাবর।।
টানা বেশ কয়েকদিন ছুটির আবেশে মুখরিত বান্দরবানের সকল ট্যুরিস্ট স্পট গুলো। ঈদের ছুটিতে জেলা শহর ও শহরের বাইরে হোটেল-রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। জেলা শহরেও বিভিন্ন আবাসিক হোটেল-মোটেলে প্রতিদিন ট্যুরিস্টদের আগমন চলছে।
পর্যটকদের নিরাপত্তায় জেলা সদর ও থানচি উপজেলা ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে সব ট্যুরিস্ট পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জেলায় ট্যুরিস্ট পুলিশ রয়েছে শুধু জেলা সদর ও থানচি উপজেলায়। তবে অতিরিক্ত গরম থাকায় বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের পরিকল্পনা ও নির্দেশনায় বান্দরবানের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে বিশুদ্ধ খাবার পানি ও জরুরী ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
জেলার মেঘলা, নিলাচল, শৈলপ্রপাত সহ বেশ কয়েকটি স্পটে টানা ৭ দিন ছুটিতে প্রায় অর্ধলক্ষ ট্যুরিস্ট এসেছে। এবার টানা ছুটি গরম থাকায় সুপেয় পানির চাহিদা মেটায় বান্দরবান ট্যুরিস্ট পুলিশ। প্রতিদিন প্রায় ২০টি করে পানির জার সরবরাহ করা হয়। পানি সরবরাহ স্থানে জরুরী ঔষধ যেমন প্যারাসিটামল, খাবার স্যালাইন, ফ্লাজিল ইত্যাদি চাহিদা মাফিক সরবরাহ করা হয়।
ঈদ পরবর্তী ছুটিতে পুলিশের সেবা নিয়ে ব্যতিক্রমী এই আয়োজনকে সকল ট্যুরিস্টরা অভিনন্দন জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সুপার সহ অন্যান্য সদস্যদের। জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঈদ পরবর্তী টানা ছুটিতে আগত পর্যটকদের মাঝে ট্যুরিস্ট পুলিশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সেবা দিতে এই প্রোগ্রামের আয়োজন করা। আমাদের প্রতিষ্ঠানটি যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে সেইজন্য আমাদের তরফ থেকে জনগনের কল্যানে পুলিশের সেবা সর্ম্পকে ব্যতিক্রমী আয়োজন নিয়ে আমাদের এই উদ্যোগ। আমাদের পক্ষ থেকে পর্যটকদের সাধ্য মতো সেবা দেয়ার বিষয়ে অবহিত করা হয়েছে। আশাকরি এর মাধ্যমে পর্যটকরা সত্যিকার অর্থে ট্যুরিস্ট পুলিশের সেবা সম্পর্কে ওয়াকিবহাল হবে এবং পর্যটন উন্নয়নে পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দেবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD