শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পুসাগ বশেমুরবিপ্রবি সেলের আহবায়ক কমিটি ঘোষণা

পুসাগ বশেমুরবিপ্রবি সেলের আহবায়ক কমিটি ঘোষণা

সিনথিয়া সুমি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) সেলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম আসিফ সিদ্দিককে আহবায়ক ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল আহমেদ শান্তকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে পুসাগের সভাপতি হুসেইন মুহম্মদ জীম ও সাধারণ সম্পাদক এ কে প্রামাণিক পার্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহবায়ক যথাক্রমে- আবু কাওসার মাহমুদ কনক (পরিসংখ্যান বিভাগ), মোঃ হাবিবুর রহমান হাবীব (কৃষি বিভাগ), রাকিবুজ্জামান সরকার বিক্ষোভ (ইতিহাস বিভাগ), রাশেদ আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), আওয়াল আবির প্রধান (আইন বিভাগ), মোশাররফ হোসেন লিমন (ফুড), মোঃ আব্দুল্লাহ আল ইমরান (সিএসই বিভাগ), তরিকুল ইসলাম রোমান (একাউন্টিং), মেহেদী হাসান (সমাজবিজ্ঞান) ও মোঃ শাহাদাত হোসেন (পদার্থ বিজ্ঞান)। সদস্য হিসেবে আছেন আবরিন জাহান বিপা (ম্যানেজমেন্ট),তৌহিদুল ইসলাম তৌহিদ (আইন বিভাগ), বাপ্পি ঘোষ (সমাজবিজ্ঞান), মুবতাসিম ফুয়াদ (ফুড), সিনথিয়া সুমি (ইতিহাস বিভাগ)।

এছাড়াও উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন মোঃ জাহিদ হাসান, সহকারী অধ্যাপক – পরিসংখ্যান বিভাগ (বশেমুরবিপ্রবি) ও সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ তৌফিকুল ইসলাম আশিক এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এম এ হাসান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আগামী ৩ মাসের জন্য “পুসাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেল”-এর আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই সাথে আগামী ০৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বর্তমানে ৩৩ টি বিশ্ববিদ্যালয় এবং ১১ টি মেডিকেল কলেজের প্রায় ১৪০০ শিক্ষার্থী পুসাগের সদস্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD