বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই

প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই

ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ

প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স আর নেই। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।
বুধবার (২৮ এপ্রিল) ৯০ বছর বয়সে মারা যান তিনি।
টুইটারে মহাকাশচারীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পরিবার জানায়, বরাবরই ভদ্রতা আর নমনীয়তার সাথে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন মাইক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তেমনই ছিলেন।

চাঁদের বুকে মানুষ প্রথম পা রাখে ১৯৬৯ সালের ২০ জুলাই। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন যখন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন তখন উপগ্রহের চারপাশে মূল মহাকাশযান কমান্ড মডিউল ‘কলাম্বিয়া’ নিয়ে একা চক্কর দিচ্ছিলেন মাইকেল কলিন্স। টানা আট দিন মহাকাশে কাটিয়ে ২৪ জুলাই পৃথিবীতে ফেরেন ইতিহাসখ্যাত তিন নভোচারী।

২০১৯ সালে অর্ধশত বছর পূর্ণ হয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘অ্যাপোলো-ইলেভেন’ অভিযানের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD