শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ফকিরহাটে আনন্দ টিভির সাংবাদিককে হত্যার হুমকি বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

ফকিরহাটে আনন্দ টিভির সাংবাদিককে হত্যার হুমকি বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

স্বপন কুমার রায় খুলনাব্যুরো প্রধান
ফকিরহাটে আনন্দ টিভির সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে : সারাদেশে বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়। বাগেরহাটের ফকিরহাটে একাধিক অপকমের্র সংবাদ প্রকাশের পর আনন্দ টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময়, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ফকিরহাট উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাব ফকিরহাট এর সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক শেখ শিহাব উদ্দিন রুবেল কে হত্যার হুমকি প্রদান করেছে ফকিরহাট উপজেলা মানসা বাহিরদিয়া ইউনিয়ন এর গাবখালী গ্রামের আব্দুল হালিম ঢালীর ছেলে আব্দুল্লাহ আল জনি ঢালী।
এ ব্যাপারে শিহাব উদ্দিন রুবেল ফকিরহাট মডেল থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে জনি ঢালীর নামে একটা সাধারণ ডায়েরি করেন যার নাম্বার ৯১৫, তারিখ ২৩-০৪-২০২১।
সাধারণ ডায়েরিত তিনি গত ইং ১৪-৪-২০২১ তারিখ থেকে ২২-৪-২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন পত্র পত্রিকা, টিভি চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানি ঢালির নামে আবাসিক হোটেলে পতিতাবৃত্তির ব্যাবসা পরিচালনা, ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে দুটো বাচ্চা নষ্ট করে একটা ১ বছরের বেশি বয়সের বাচ্চা রেখে সেই নারীর সাথে প্রতারণা করে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দেশে এসে একাধিক অপকর্মে লিপ্ত হয়েছে।
সর্বশেষে সরকারি জায়গার গাছ কেটে নেওয়ার সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে গত ২৩/৪/২০২১ তারিখে সাংবাদিক শেখ শিহাব উদ্দিন রুবেল কে কেন তার নামে সংবাদ প্রকাশ করেছে তার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ করেতে থাকলে তাকে গালিগালাজ না করার অনুরোধ করলে একপর্যায়ে তাকে জীবন নাশের হুমকি সহ দেখে নিবে বলে চলে যায়।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম সাংবাদিকদের জানান, সাংবাদিককে হত্যার হুমকির বিষয়ে আমাদের থানায় একটা সাধারণ ডায়েরি করেছে। আমরা বিষয়টি তদন্ত পৃর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেলকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং কেন্দ্রীয় মহাসচিব মো: সুমন সরদার সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ।
হত্যার হুমকিদাতা এই অপকমের্র মুল হোতা আন্তজার্তিক মানের প্রতারক কে দ্রুত আইনের আওতায় না আনা হয় তাহলে সমাজে দিন দিন অপরাধ বেড়েই চলবে এবং সংগঠনের ও সাংবাদিকদের পক্ষ থেকে সারাদেশে প্রতিবাদ ও মানববন্ধন হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD