শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বসুরহাট পৌরসভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা কাদের মির্জার

বসুরহাট পৌরসভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩জুন) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার কার্যালয়ে ৮৩ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

চলতি অর্থ বছরের বাজেটে রাজস্ব খাতে সরকারি অনুদান, উন্নয়ন খাতে সরকারি অনুদান, প্রকল্প সহায়তা খাতে ৮৩ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকা আয় দেখানো হয়। রাজস্ব ব্যয় দেখানো হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৯৯৬ টাকা, উন্নয়ন ব্যয় ৫৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় দেখানো হয়। সমাপনি স্থিতি ২ কোটি ৮৫লাখ ৪৮ হাজার ৫৪৫টাকা।

এ সময় মেয়র ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সচিব মো.হালিম উল্যাহ, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, মো.নুরনবী সবুজ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD