শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

জেলা প্রতিনিধি:-

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি (বাংলা ৮ই ফাল্গ‌ুন ১৩৫৮) এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে রাজপথে মিছিল বের করে ছাত্ররা।

এমন সময় নরগোষ্ঠী পাকিস্তান হানাদার বাহিনীর নির্দেশনায় বাংলা ভাষা প্রেমিদের মিছিলের উপর নির্মমভাবে গুলি চালায়। আর সেই গুলি সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও নাম না জানা অনেকে শহীদ হয়।

শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। পৃথিবীর বুকে প্রথম বাঙালি জাতি ভাষায় জন্য বুকের রক্ত দিয়ে ভাষাকে রক্ষা করেছে। ২০১৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শ্রদ্ধা, সম্মান ও মর্যাদার সাথে সারা বিশ্বে এ দিবস পালন করা হচ্ছে।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর সাধারণ অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়। ২০০০ সাথে প্রথম বিশ্বের ১৮৮ টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তার পর থেকে দেশে এবং দেশের বাইরে এই দিনের ভাষা দিবস হিসেবে পালন করা হয়।

সারা বিশ্বের ১৮৮ টি দেশের মতো বাংলাদেশর প্রতিটি এলাকায় পালন করা হচ্ছে এই দিনকে। সেই সাথে “বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড় এলাকায় শহীদ মিনারে ভোর ছয়টা পুষ্পস্তবক অর্পণ ও আন্তর্জাতিক দিবস পালন করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বন পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক ও জামালপুর জেলা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম , জেলা কমিটির সদস্য মো. এনামুল, তুহিন, সামিল ইসলাম সদর উপজেলা কমিটি সদস্য সচিব আনিসুল হক সদস্য মিজানুর রহমানসহ জেলার সদস্য বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD