শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বৃক্ষ রোপণ

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ঐতিহাসিক ৭ মার্চ পালন ও বৃক্ষ রোপণ

বাকের সরকার বারব।।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অফিসে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর অফিস চত্ত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্প স্তবক শ্রদ্ধা নিবদনের মধ্য কর্মসূচী শুরু হয়। উল্লেক্ষ্য বান্দরবানে কোন সরকারী অফিসের সম্মুক্ষে এই প্রথম ভাস্কর্য নির্মিত। সোমবার সকালে অফিস প্রাঙ্গণে ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে রাখতে অফিস কম্পাউন্ডে ফলজ শতাধিক গাছ রোপণ করা হয়।
সকাল ৯.৩০ জেলার মুক্তমঞ্চে জাতির পিতার ভাস্কর্যে ট্যুরিস্ট পুলিশ সুপারের নের্তৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব কৈশ্লহ্না, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বান্দরবান জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবৃন্দ।
সকাল ১১.৩০ এ ট্যুরিস্ট পুলিশ সুপার এর অফিসে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা অনষ্ঠিত হয়। এই আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম। সন্ধ্যায় অফিস চত্বরে প্রজেক্টর দিয়ে জাতির পিতার ঐতিহাসিক ভাষণের উপর ডকুমেন্টরি প্রদর্শিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD