শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বিশাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

বিশাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বিশাল জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি। আগামী ২০মার্চ শনিবার খুলনার হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হবে এ সম্মেলন এবং ওই একই দিনই এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে দেশের প্রথিতযশা সাংবাদিকদের নিয়ে। সম্মেলনকে ঘিরে দেশের প্রতিটি জেলায় উৎসবমূখী হয়েছেন গণমাধ্যমকর্মীরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মেলন শিল্পনগরী খুলনা জেলাতে অনুষ্ঠিত হওয়ার কারণে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দদের মধ্যে। সংগঠনটির মহাসচিব সুমন সরদার জানিয়েছেন, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি। এছাড়া খুলনার রাজনীতি, সামাজিক অঙ্গ সংগঠন সহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত থাকবে। সারা বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের এক মেলা দেখা যাবে সম্মেলন কে ঘিরে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। তথ্যমতে, ২০মার্চ শনিবার বিকাল ৩টায় খুলনার রয়েল হোটেলের (ব্যাংকোয়াট হল) ৩য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে খুলনা সহ দেশের প্রত্যান্ত অঞ্চলের সকল সাংবাদিকদের আসার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ। প্রয়োজনে নিম্নে বর্ণিত ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন সংগঠনটি। 01712-784283 অথবা 01736-093809 অথবা 01711059862 অথবা 01946 962718।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD