শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব পরিবেশ দিবসে তারুণ্যের নলছিটি’র বৃক্ষ রোপণ উৎসব

বিশ্ব পরিবেশ দিবসে তারুণ্যের নলছিটি’র বৃক্ষ রোপণ উৎসব

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ সমাজের ভূমিকা র্শীষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ ও বৃক্ষ উপহার তুলে দেন সংগঠনের কনভেনর খালেদ সাইফুল্লাহ।

মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারুণ্যের নলছিটির কনভেনর খালেদ সাইফুল্লাহ, কো কনভেনর মাহবুব তালুকদার, পৌর কমিটির আহবায়ক সোলাইমান কবির শান্ত, কুসঙ্গল ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন রাব্বি খলিফা, সাঈফ সাইদ, ইমরান হোসাইন, সাইফুল ইসলাম প্রমুখ ভলান্টিয়ার।

এ ছাড়াও সংগঠনটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহ জুড়ে ‘পরিবেশ দিবসের আহবান, দুটি করে গাছ লাগান’ প্রতিপাদ্যে পরিবেশ দিবসে জনসচেতনতা সৃষ্টি করতে সংগঠনের ভলান্টিয়াররা নিজ দায়িত্বে দুটি বৃক্ষ রোপণ করেন এবং একই ফ্রেমে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD