শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বীরমুক্তিযোদ্ধা আবদুল করিম না ফেরার দেশে

বীরমুক্তিযোদ্ধা আবদুল করিম না ফেরার দেশে

শেখ মো. কামাল উদ্দিন।।
বৈশ্বিক মহামারী করোনা। মানব জীবনাবসানে যার থাবা আর থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহৃত বিষয়, মানব জীবনের অত্যন্ত দুর্বিষহ পরিস্থিতির ক্রান্তিকাল করোনা মহামারীতে আক্রান্ত ব্যক্তি, পরিবার।
কত পরিচিত অপরিচিত লোকের চিরবিদায় নিতে হলো এ মহামারিতে এর ইয়ত্তা নেই।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের বীরমুক্তিযোদ্ধা, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কোল্লাপাথর ৫১জন শহীদ মুক্তিযোদ্ধা সমাধির গাইড বলে খ্যাত মোহাম্মদ আবদুল করিম করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ে। ঢাকা ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি দেখা দিলে ২৭ জুলাই সন্ধ্যা ৭,৩০ মি. শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বুধবার কোল্লাপাথর সমাধীস্থলে নামাযে জানাযা শেষে শহীদ সমাধিতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৭কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কোল্লাপাথর সমাধীস্থলের উন্নয়নে তাঁর ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। সেখানে নির্মিত জেলা পরিষদ ডাকবাংলো, মসজিদ ও অন্যান্য স্থাপনা দেখাশোনা তিনিই করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শহীদ স্মৃতি অঙ্গণে আগত দর্শনার্থীদের তিনি সাবলীল ভাষায় মুক্তিযোদ্ধাদের বীরত্বের বর্ণনা দিতেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD