শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
বেগমগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

বেগমগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিয়ার টেকে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

জানা যায়, কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। নৌকার প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন- নুর নবী,জাবের হোসেন রাজু।

কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থীর লোকজন এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে বিকেল ৩টা ৫৩মিনিটে একাধিকবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরনবীর ফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD