শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বেলার নেটওয়ার্ক মেম্বারস্ সমন্বয় সভা অনুষ্ঠিত

বেলার নেটওয়ার্ক মেম্বারস্ সমন্বয় সভা অনুষ্ঠিত

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক মেম্বারস্ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার টাংগাইল জেলা শহরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির সভা কক্ষে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাংগাইল ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাভু, বেলার সম্পর্কে পরিচিতি তুলে ধরেন বেলার টাংগাইল প্রতিনিধি মীর জালাল আহমেদ । অনুষ্ঠান সঞ্চালনা ও কিনো পেপার পাঠ করেন বেলা টাংগাইল অঞ্চলের আঞ্চলিক প্রধান গৌতম চন্দ্র চন্দ। নেটওয়ার্ক সমন্বয় সভায় ৭টি জেলা জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে বিভিন্ন পেশাজীবী ২৪জন সদস্য অংশ গ্রহণ করেন। তারা হলেন মো. এনামুল হক নির্বাহী পরিচালক এসপিকে, জামালপুর, আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম সাংবাদিক ও উন্নয়ন কর্মী, আনিসুর রহমান, শাহনাজ পারভীন, বিলকিস আক্তার, রফিকুল ইসলাম সরকার, আফরিন জাহান রিক্তা, খোরশেদ আলম, শেরপুর থেকে মাহমুদা ইয়াসমিন ডলি, অশোক কুমার, ময়মনসিংহ থেকে মো. ইউসুফ আকন্দ মুজিবুর, শীলা চৌধুরী, নেত্রকোনা থেকে এ্যাড. নূরুল ইসলাম, কিশোরগঞ্জ মিজানুর রহমান রিপন, সিরাজগঞ্জ থেকে সোহেল আহমেদ টাংগাইলের শামসুল হক মহসীন, আব্দুর রাজ্জাকসহ প্রমুখ। নেটওয়ার্ক মেম্বারস্ সমন্বয় সভায় প্রাকৃতিক পরিবেশ ভূমি, নদী, জল ও জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্ট সমস্যা ও সমাধানকল্পে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD