শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বোয়ালখালীতে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

বোয়ালখালীতে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে দুই শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ২৩ আগস্ট, মঙ্গলবার উপজেলার আমুচিয়া ইউনিয়নে উত্তর সদ্দারপাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পুকুরে গোসল করতে গিয়ে লেদু সর্দারের মেয়ে প্রিয়া সদ্দার (৭) ও রঞ্জন সর্দারের মেয়ে মৃত্তিকা সদ্দারের (৬) লাশ দেখতে পান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহমিদা বলেন, ২টা ১০ মিনিটের সময় দুই শিশুকে হাসপাতালে আনেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
তিনি জানান, স্বজনরা পুকুরের পানিতে ডুবে গিয়েছিলো জানালেও শিশুদের শরীরে সেই রকম লক্ষণ না থাকায় থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
মৃত্তিকা সদ্দার মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি আর প্রিয়া সদ্দার মন্দির ভিত্তিক পাঠাগারের পড়তো। তারা একই এলাকার বাসিন্দা।
আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে বলেন, শিশুদের পিতা রঞ্জন ও লেদু মাছ ধরে জীবীকা নির্বাহ করেন। মায়েরা রাস্তার কাজ করেন। ঘটনাটি খুবই দুঃখজনক।
স্থানীয়রা বলছেন, দুপুর দেড়টার দিকে এলাকার একব্যক্তি পুকুর গোসল করতে গেলে তিনি শিশুদের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে সাঁতার না জানা তারা পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, সাঁতার না জানায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারপরও বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD