রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্যান্ড সংগীতের তালে তালে প্রতিষ্ঠানে প্রবেশ করলেন শিক্ষক-শিক্ষার্থীরা

ব্যান্ড সংগীতের তালে তালে প্রতিষ্ঠানে প্রবেশ করলেন শিক্ষক-শিক্ষার্থীরা

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

করোনা প্রভাবের কারনে দীর্ঘ এক টানা ৫ শত ৪৪ দিন পর ক্লাসে ফিরেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

অন্যান্য স্থানের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে নোয়াখালীর বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এ সময় সুবর্ণচর উপজেলার লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের প্রধান’সহ শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল গেইট থেকে ব্যান্ড সংগীতের তালে তালে প্রতিষ্ঠানে প্রবেশ করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের হাত ধোয়া, মাস্ক বিতরণ’সহ সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করানো হয়। এবং প্রতিটি ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বসানো হয়।

নোয়াখালী সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ, চরজব্বার ডিগ্রি কলেজ, লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়, চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়, চর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়’সহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে দেয়া যায় সরকারি নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD