বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আগামি ১৫ দিনের মধ্যে ট্রেন না থামলে রেলপথ অবরোধের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় আগামি ১৫ দিনের মধ্যে ট্রেন না থামলে রেলপথ অবরোধের ঘোষণা

আবুল খায়ের স্বপন।।

হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আগামী ১৫ দিনের মধ্যে ট্রেনের যাত্রাবিরতি দাবি করা হয়েছে। অন্যথায় রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ শনিবার সকালে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের ব্যানারে হওয়া মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় তাণ্ডবের ইন্ধনদাতা জেলা হেফাজতের সভাপতি মাওলান সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ শীর্ষ হেফাজতনেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত জাতীয় সম্পদ সংস্কারের দাবি জানান।
একই সঙ্গে আপীল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের সকল বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।

রেলওয়ে স্টেশনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূর এর সভাপতিত্বে ও বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, ব্রাহ্মনবাড়িয়া নাগরিক কমিটির সহ-সভাপতি আবু হোরায়রাহ, জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ। বক্তারা দ্রুত ট্রেন যাত্রাবিরতির আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD