রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবের আমেজে মানুষ টিকা গ্রহণ করেছে

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবের আমেজে মানুষ টিকা গ্রহণ করেছে

আবুল খায়ের স্বপন।।

শনিবার সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে টিকা নেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কর্মসূচি চলছে দেশজুড়ে। সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়; চলে বিকাল ৩টা পর্যন্ত।

জেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, টিকাদান শুরু হওয়ার অনেক আগে সকাল ৭টা থেকেই মানুষজন কেন্দ্রে এসে ভিড় জমাতে থাকে। প্রতিটি টিকাকেন্দ্রেই মানুষজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। টিকার জন্য নারীদের আগ্রহ বেশি দেখা গেছে।
সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ টিকাকেন্দ্রে কেন্এসেই অনেকটা ভোটের আমেজ দেখা গেছে। এতদিন ভয়ের কারণে টিকা না নিলেও এখন নিজের এবং পরিবারের সবার সুরক্ষার জন্য টিকা নিতে এসেছেন অনেকে ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এক দিনের গণটিকাদান ক্যাম্পেইনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইউনিয়ন ও পৌরসভার এলাকাগুলোতে ১১০টি অস্থায়ী টিকাকেন্দ্র করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে বুথ রয়েছে ৩০৬টি। বুথগুলো থেকে আজ ৬১ হাজার ২০০ জনকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সকাল ৯টা থেকে শুরু হওয়া গণটিকাদান ক্যাম্পেইন বিকাল ৩টা পর্যন্ত চলে। যারা আগে নিবন্ধন করেছেন তাদেরই আগে টিকা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD