শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমিতে মিললো শিশুর গলাকাটা লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমিতে মিললো শিশুর গলাকাটা লাশ

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় কৃষি জমি থেকে সাইমন মিয়া (৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নর্দাপাড়ার একটি ধানের জমি থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।

সাইমন সুহিলপুর ইউনিয়নের নর্দাপাড়ার গ্রামের এলাকার কৃষক বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইমন মিয়া সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা বাদল মিয়া ও ফুফাতো ভাই সিয়ামের (১২) সাথে বাড়ির অদূরে একটি বিলে ঘাঁস কাঁটতে যায়। বিলে যাওয়া কিছুক্ষণ পর সাইমন বাড়ির উদ্দেশ্যে একাই বিল থেকে ফিরে আসে। বাদল মিয়া ঘাঁস কেঁটে বাড়িতে ফিরে দেখেন সাইমন আসেনি। সাইমনকে বাড়িতে না পেয়ে তার বাবা বাদল মিয়া ও মা মিলি বেগম এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করেন। পরে তারা বাড়ির কাছাকাছি একটি কৃষি জমিতে সাইমনের গলাকাটা লাশের সন্ধান পাওয়া যায়। মা-বাবার আত্মচিতকারে গ্রামের মানুষ জড়ো হয়। পরে স্থানীয়রা সদর মডেল থানার পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি নিশ্চিত একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কেউ জড়িত কিনা এ ব্যাপারে প্রাথমিক ভাবে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD