শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

ছবিঃ সংগ্রহীত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জিহাদ মিয়া (১৪) নামের এক মাদরাসা ছাত্র চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।

বুধবার (৯ জুন) বিকেল ৩টায় উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাগাচং গ্রামের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার দীপন মিয়ার ছেলে৷

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জিহাদ উপজেলার আলীনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। করোনাকালীন সময়ে মাদরাসা বন্ধ দেওয়ায় জাহিদ তার বাবার ছাগলের ব্যবসা দেখবাল করতেন৷ আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাগাচং চানঁপুর বাজারে গরুর হাটে যায়। ওই সময় জিহাদ ট্রেন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় লেগে গুরুত ভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিহাদের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, হাসপাতাল সূত্রে জেনেছি ট্রেনের ধাক্কায় জিহাদ নামের এক মাদরাসার ছাত্র মারা গেছেন। পরিবারের লোকেরা নিহতের লাশ নিয়ে চলে গেছে। তবে এব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি। দুর্ঘটনায় বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD