শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা লকডাউন

ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা লকডাউন

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ মোকাবেলায় সরকার দ্বিতীয়বারের মত লকডাউন ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা লকডাউন চলছে। শুক্রবার (১৬এপ্রিল) সকাল থেকেই শহরের সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। লকডাউনকে ঘিরে বন্ধ রয়েছে দোকান- পাট, শপিংমলসহ সরকারি নির্ধারিত ব্যবসা প্রতিষ্ঠান সমূহ।

এছাড়াও বন্ধ রয়েছে দূর পাল্লার যান চলাচল। তবে শহরে ব্যাটারি চালিত অটোরিক্সা সহ ছোট আকারের যান চলাচল করছে। বিভিন্ন স্থানে চলাচলকারী মানুষের মাঝে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা তেমন লক্ষ্য করা যায়নি। একে অপরের গা ঘেঁষে চলাচল করার পাশাপাশি মাক্স ছাড়াও অনেককে ঘুরাফেরা করেত দেখা গেছে।

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি উপেক্ষিত করা হয়ে থাকে। এদিকে লকডাউন বাস্তবায়নে করতে শহরের কুমারশীল মোড়, টি, এ রোড, কাউতলী, ভাদুঘর, কোর্ট রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD