শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত

বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৫৭ জনের করোনা শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়া: জেলার সদর উপজেলায় ৩০ জনসহ জেলায় নতুন ৫৭জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩ হাজার ৮৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ২ হাজার ৭৮২জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। এছাড়া জেলায় ৪৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গত ২৪ ঘন্টায় ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি রেফারেল সেন্টার পিসিআর ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবসহ এন্টিজেনের ১৮১টি রিপোর্টের মধ্যে জেলায় নতুন ৫৭জন শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩০জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৮জন ও নবীনগর উপজেলায় ৫জন, আখাউড়া উপজেলা ৫জন, আশুগঞ্জ উপজেলায় ৪জন, সরাইল উপজেলায় ৪জন ও কসবা উপজেলায় ১জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন ৭৭ হাজার ৮৩১ জন। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৬৩৬৯০ জন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩০৮৬জন আক্রান্তের মধ্যে ২৭৮২জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯৮জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১৯১জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৭জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ২৬ হাজার ৫৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া গেছে ২৬ হাজার ৪৫৯ জনের রিপোর্ট।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD