শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাদের গ্রেপ্তার দাবিতে গণস্বাক্ষর

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাদের গ্রেপ্তার দাবিতে গণস্বাক্ষর

বিশেষ প্রতিনিধি।।

হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারন সম্পাদক মুফতি মোবারক উল্লাহকে গ্রেপ্তারের দাবিতে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। শুক্রবার (০৪ জুন) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকান বঙ্গবন্ধু স্কয়ারে বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যনারে গণস্বাক্ষর কর্মসূচীর উদ্বোধন হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সভপতি এডভোকেট শফিউল আলম লিটন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, নাট্যব্যক্তিত্ব মঞ্জুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, নারীনেত্রী নন্দিতা গুহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মনির হোসেন প্রমুখ।

এ সময় অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের নেপথ্যের নায়ক হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারন সম্পাদক মাওলানা মোবারক উল্লাহকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD