শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন যারা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন যারা

নিউ৭ ডেস্ক।।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
তিনি ছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও ৪ জন মনোনয়ন নিয়েছেন। তারা হচ্ছেন- বর্তমান জেলা পরিষদ প্রশাসক শফিকুল আলম এমএসসি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামের মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, নবীনগর বিটঘরের আবু কালাম আজাদ। দলের মনোনয়ন ঘোষণা হওয়ায় হেলাল উদ্দিন নির্বাচন করবেন না বলে জানান। তবে বর্তমান প্রশাসক শফিকুল আলম এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন ঘোষণার পর বদলে গেছে দৃশ্যপট। এদিকে সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে গতকাল পর্যন্ত মোট ৬১ জন মনোনয়ন নিয়েছেন। এরমধ্যে সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মনোনয়ন নিয়েছেন ১৪ জন।

সংরক্ষিত ১নং ওয়ার্ডে (নাসিরনগর, সরাইল
ও আশুগঞ্জ উপজেলা) প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন নিয়েছেন আনারকলি, বিউটি কানিজ, স্বপ্না বেগম ও মাহমুদা পারভীন, ২নং ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও কসবা উপজেলা) রোমানা আক্তার, মোসাম্মৎ অরুণা আক্তার ইকরা, রুমানুল ফেরদৌসি, মারহুমা বেগম, কাজী শামিনা বেগম, মোছাম্মৎ নাজমুন্নাহার, সৈয়দা নাখলু আক্তার, ৩নং ওয়ার্ডে (আখাউড়া, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা) নূরুন্নাহার বেগম, সনি আক্তার সূচি, মাহমুদা আক্তার শিউলি, মোছেনা বেগম মনোনয়ন নিয়েছেন। ১ নম্বর সাধারণ ওয়ার্ডে (নাসিরনগর উপজেলা) মনোনয়ন নিয়েছেন গোলাম ছামদানী, মোহাম্মদ ছাদেকুর রহমান, ২নং ওয়ার্ডে (সরাইল উপজেলা) পায়েল হোসেন মৃধা, আবদুল মালেক, মো. জাকির হোসেন, উত্তম কর্মকার, মো. বাবুল মিয়া, ৩ নম্বর ওয়ার্ডে (আশুগঞ্জ উপজেলা) আলহাজ মজিবুর রহমান সরকার, মো. মনিরুজ্জামান খান, মো. জাহাঙ্গীর মুন্সি, মো. কাউছার আলম, ৪ নম্বর ওয়ার্ডে (ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা) সাবেক জেলা পরিষদ সদস্য মো. বাবুল মিয়া, আমিনুল ইসলাম, মো. নিজাম উদ্দিন ভূঁইয়া, ছাদেকুর রহমান শরীফ, কেএম সুজন, মো. কাউছার মিয়া, মো. মিজানুর রহমান, মো. আজহারুল ইসলাম, তাজুল ইসলাম, মিনহাজ নবী খান, এ এম আকছির খান, সুধীর চন্দ্র ঘোষ, মো. জিয়া কারদার, ৫ নম্বর ওয়ার্ডে (বিজয়নগর উপজেলা) বাবুল আক্তার, মো. তফসিরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, ৬ নম্বর ওয়ার্ডে (আখাউড়া) সাইফুল ইসলাম, খন্দকার মোস্তাক আহমেদ, মো. ইয়াছিন মিয়া, ৭ নম্বর ওয়ার্ডে (কসবা উপজেলা) মো. ওসমান গনি, এম মারুফ হাসান, মো. জহিরুল হক খান, মো. ইসমাইল, হেলাল উদ্দিন ও এম এ আজিজ, ৮ নম্বর ওয়ার্ডে (নবীনগর উপজেলা) বোরহান উদ্দিন আহমেদ, মো. মাহবুব রেজা, মো. নাছির উদ্দিন মনোনয়ন নিয়েছেন। এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ মনোনয়ন নেবেন আজ। ৯ নম্বর ওয়ার্ডে (বাঞ্ছারামপুর উপজেলা) মনোনয়ন নিয়েছেন নূর মোহাম্মদ মোল্লা ও মিন্টু রঞ্জন সাহা। আগে ১৫ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে ৫ জন নারী সদস্য ছিলেন পরিষদে। এখন সাধারণ সদস্য হবেন ৯ জন এবং নারী সদস্য হবেন ৩ জন। সে হিসেবে সংরক্ষিত একেকটি ওয়ার্ড হয়েছে ৩টি উপজেলা নিয়ে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। বাছাই হবে ১৮ই সেপ্টেম্বর। প্রত্যাহার ২৫শে সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬শে সেপ্টেম্বর। নির্বাচন ১৭ই অক্টোবর। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১৩৯৪। ভোট ইভিএমে হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD