শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ড্যান্ডি আঠা সেবনে এক তরুণের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ড্যান্ডি আঠা সেবনে এক তরুণের মৃত্যু

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্যান্ডি (জুতায় লাগানো আঠা) সেবনে সুমন মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।বুধবার (৯ জুন) সকালে উপজেলার অরুয়াইল-চাতলপাড় সড়কের শোলকান্দি ব্রিজের নিচ থেকে তারা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নাসির মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, সুমন মাদকাসক্ত ছিলেন। তিনি জুতায় লাগানোর আঠা (ড্যান্ডি) নেশা হিসেবে গ্রহণ করতেন। নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর প্রায় সময় নির্যাতন চালাতেন। সুমনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে প্রতিকার চেয়ে লিখিত আবেদনও করেন তার বাবা নাসির মিয়া।
বুধবার সকালে স্থানীয় ব্রিজের নিচে সুমনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যাওয়া সরাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘মরদেহের পাশে জুতা লাগানোর আঠার কৌটা পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ড্যান্ডি সেবনে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD