শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ব্রাহ্মণবাড়িয়া স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের প্রচারণার মাইক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কবির আহমেদ।
লিখিত অভিযোগে বলা হয়, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনের নিজ গ্রাম কিশোরপুরে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদের পক্ষে সজিব ও রাসেল নামে দুই তরুণ নির্বাচনী প্রচারণা চালাতে যায়। দুপুর ১২টার দিকে আনোয়ার হোসেনের কয়েকজন সমর্থক প্রচারণায় নিয়োজিত ইজিবাইকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইজিবাইকে থাকা দুইজনকে মারধর করে প্রচারণার মাইক ভেঙে লিফলেট ও পোস্টার ছিনিয়ে নেয়।
তবে অভিযোগ বানোয়াট উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘এসব নোংরামি করার সময় আমার নেই। আমি ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাইছি। আর ওনি (কবির আহমেদ) নোংরামি করছেন। নিজেই মাইক ভেঙেছেন। ওনার অবস্থা ভালো না দেখে এসব করছেন’।
এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজগর আলী বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের কপি আমরা থানায় পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD