শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ভার্চুয়ালে সুবর্ণচরের ১৩৮টি ঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী

ভার্চুয়ালে সুবর্ণচরের ১৩৮টি ঘর উদ্বোধন করে প্রধানমন্ত্রী

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করে সরকার।

মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে চলমান কর্মসূচির তৃতীয় পর্যায়ে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় সুবর্ণচর উপজেলাও ১৩৮ টি ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে উপকারভোগীদের হাতে জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র তোলে দেয় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অকোশ বিক্রম চাকমা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নূর নবী, বন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন।

এছাড়া আরও সরকরি দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ঈমামসহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সুবর্ণচর উপজেলা প্রশাসন কার্যালয়ের (পিআইও) শাখার তথ্য অনুযায়ী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় মোট ঘর বরাদ্ধ হয় ৫২৭ টি। এরমধ্যে প্রথম ধাপে উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয় ১৫১টি ঘর। দ্বিতীয় ধাপে ১৩৮ টি। এবং বৃহস্পতিবার ২১ জুলাই সারাদেশের ন্যায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিক ভাবে সুবর্ণচরেও ১৩৮ টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD