শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভাসানচর থেকে উখিয়া যেতে পালিয়ে সুবর্ণচরে ৮ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে উখিয়া যেতে পালিয়ে সুবর্ণচরে ৮ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ার ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে পালাতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

আটককৃতরা হলো, জিগার আলম (২৫), স্ত্রী রোকেয়া আক্তার (২০), রামিদাসহ (২৯) এবং ৫জন শিশু রয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক।

তিনি আরও জানান, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আক্তারমিয়ারহাট এলাকা থেকে ৮ জন রোহিঙ্গা স্থানীয় জনগণ আটক করে। আটককৃত রোহিঙ্গারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। দালাল কৌশলে রোহিঙ্গাদের মোহাম্মদপুর ইউনিয়ন আলা উদ্দীন ঘাটে নামিয়ে দিয়ে যান বলে জানা যায়। দুপুরে স্থানীয়রা তাদের আটক করে চরজব্বার থানার পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি মো. জিয়াউল হক জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফের ভাসানচরে পুশ ব্যাক করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD