বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল আহমেদের ইন্তেকাল

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল আহমেদের ইন্তেকাল

বাকের সরকার বাবর।।

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল আহমেদ ইন্তেকাল করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার রাতে ম্যারিল্যান্ডে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ইকবাল আহমেদের বয়স হয়েছিলো ৮২ বছর।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই সাংবাদিক ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান ছিলেন। ইকবাল আহমেদের বড় ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ প্রতিষ্ঠা করেন। ছাত্রাবস্থায় মাত্র ২০ বছর বয়সে শুরু থেকেই ইকবাল আহমেদ বাংলা অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে ইকবাল আহমেদের জন্ম হয়। তিনি পড়াশুনা করেছেন কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে। বিএ পাশ করার পর উচ্চতর পড়াশুনা করতে আমেরিকায় যান ইকবাল আহমেদ। ১৯৫৯ সাল থেকেই তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাথে কাজ শুরু করেন।

ইকবাল আহমেদের মৃত্যুতে ভয়েস অব আমেরিকা পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD