বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মহারাষ্ট্রে তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল

মহারাষ্ট্রে তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সোমবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে আচমকাই তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। বিল্ডিংয়ে বসবাসরত বহু লোক ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও হাত মিলিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,বিকট আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যাওয়ার ফলে তাঁরা দেখতে পান বহুতলটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের ভিতর থেকে আর্তনাদের শব্দ ভেসে আসছে। কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় মানুষেরাই উদ্ধার কাজে হাত লাগান। প্রশাসনের বক্তব্য, এখনো পর্যন্ত বাড়ির ধ্বংসস্তূপের ভিতর থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলেই মনে করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ভোরের আলো ফোটার আগেই তাঁরা ২০ জনকে উদ্ধার করেছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পরে বিপর্যয় মোকাবিলা দল সেখানে পৌঁছায়। তারা একটি শিশুকে উদ্ধার করতে পেরেছে। তাকে হাসপাতালেও পাঠানো হয়েছে। ভিওয়ান্ডির যে স্থানে এই বহুতলটি ভেঙে পড়েছে তা প্যাটেল কম্পাউন্ডের আবাসন এলাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD