শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মাইকে আজান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয়– তিতপল্লা ইউপি চেয়ারম্যান

মাইকে আজান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয়– তিতপল্লা ইউপি চেয়ারম্যান

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই ছাত্র ঐক্য পরিষদের পুননির্মান নিয়ে এলাকারই দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বুধবার দুপুরে পাবই বাজারে সংবাদ সম্মেলন করেছে তিতপল্লা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ সেলিম। তিনি লিখিত বক্তব্যে বলেন পাবই বাজারের একটি খাস জমিতে এলাকার ছাত্ররা অনেকদিন আগে বিনোদনের জন্য ছাত্র ঐক্য পরিষদ নামে একটি স্থাপনা নির্মান করা হয়েছিল। সেই স্থাপনায় আমি অনুদান দিয়ে পুননির্মান করতে গেলে ২০ এপ্রিল মঙ্গলবার বিকেলে জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আব্দুর রাজ্জাক বাবলুসহ তার লোকজন এসে কাজে বাঁধা দেয়। একপর্যায় তাহা ভেঙ্গে ফেলা হয়। পরে এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে আমি এর সমঝোতা করতে গেলে শাবল দিয়ে আমার হাতে আঘাত করে ডিডির লোকজন। উল্টে আমাকে তাদের নতুন মসজিদের মাইকে আজান দিতে বারণ করেছি বলে অপপ্রচার চালানো হয়। ওই মসজিদে আজানও চলছে তারাবীসহ ওয়াক্তের নামাজ চলছে। তাই অপপ্রচার কারীদের সনাক্ত ক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।এদিকে ডিডি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন আমাদের পারিবারিক গোরস্থানের প্রচীরের উপর দিয়ে ওই ক্লাবের ঘর নির্মান কাজের নেতৃত্ব দিচ্ছিল চেয়ারম্যান। আমরা এর বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়নপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD