শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মাওলানা গোলাম রহমানী সাঈদী পীর সাহেবের ইন্তিকাল

মাওলানা গোলাম রহমানী সাঈদী পীর সাহেবের ইন্তিকাল

শেখ মো. কামাল উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরের আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (র) এর ভাতুষ্পুত্র মাওলানা মুহাম্মদ গোলাম রহমানী সাঈদী পীর সাহেব (৭৭) গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি….. রাজিউন। তাঁর নামাযে জানাযা গতকাল শুক্রবার বাদ আসর আড়াইবাড়ী দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর বড় ছেলে মাওলানা গোলাম মোয়াজ্জেম সাঈদীর ইমামতিতে আদায় শেষে তাঁরই চাচাতো ভাই মরহুম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) এর কবর পাশে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানাহ ধরনের অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানায় আড়াইবাড়ী দরবার শরীফের পীর মাওলানা গোলাম খাবীর সাঈদী, ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, মাওলানা মিজানুর রহমান আতিকী, পীরজাদা গোলাম কবীর সাঈদী, হাফেজ শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী, মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, কসবা পৌরসভা মেয়র এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, কমিশনার মো. নুরুল ইসলাম, অধ্যক্ষ কবির আহমাদ, উপাধ্যক্ষ গোলাম ছাদেক চৌধুরীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। তাঁর ইন্তিকালে আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন এবং কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD