শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে স্বাস্থ্যে অতিরিক্ত সচিব জেবুন্নেছা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি

মাদারীপুরে স্বাস্থ্যে অতিরিক্ত সচিব জেবুন্নেছা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি

সাবরীন জেরীন,,,
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে মাদারীপুরের সাংবাদিকরা। মঙ্গলবার রাত ৮টায় মৈত্রী মিডিয়া সেন্টারে আয়োজিত সভায় সাংবাদিকরা এ প্রতিবাদ জানান।
এ সময় বক্তরা বলেন, সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদে মামলা এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা গোটা দেশের মানুষের কাছে আজ লজ্জার। সবাই স্বাস্থ্য বিভাগকে ধিক্কার জানাচ্ছে। সরকারের কাছে দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের আওতায় আনতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। কোন ভাবেই এই নেক্কারজনক ঘটনা কোন সরকারি আমলাকে ছাড় দেওয়া যাবে না।
এ সময় বক্তব্য রাখেন, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম ফরাজি, মৈত্রী মিডিয়া সেন্টারে সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD