শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মেধাবৃত্তি ও সংবর্ধনার আয়োজন করেছে টুরিস্ট পুলিশ

মেধাবৃত্তি ও সংবর্ধনার আয়োজন করেছে টুরিস্ট পুলিশ

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ ৪৫ জন মেধাবী ও সাহসী ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয়েছে ৪৫ জন শিক্ষার্থীকেও।
আজ সোমবার ২২অগাস্ট দুপুরে ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া বিপিএম পিপিএম এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম ।
প্রধান অতিথির বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে।শুধুমাত্র পরীক্ষার উপর ভরসা না করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। মেধার মূল্যায়ন করতে হবে মেধাকে লালন করতে হবে। তিনি বলেন আজ আমরা টুরিস্ট পুলিশের মেধাবী ও চৌকস পুলিশ অফিসার ও সদস্যদের অক্রান্তিক পরিশ্রম চেষ্টার ফলে মেধাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি । তিনি আরোও বলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা এই দেশের হাল ধরবে। আগামীদিনের আলোকবর্তিতা হিসাবে তোমরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে।
তিনি ৪৫ জন্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন পনের হাজার টাকার নগদ অর্থ ও বই প্রদান করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীর অভিভাবকদের কে মেধাবৃত্তি সংবর্ধনা নিয়ে স্মরণিকা “ঋদ্ধ” উপহার হিসাবে তুলে দেন।
মিডিয়া শাখার প্রধান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া মহোদয়ের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশে এই প্রথম ট্যুরিস্ট পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের উৎসাহিত করতে এই আয়োজন। ট্যুরিস্ট পুলিশ সদস্য সন্তানদের পড়া-লেখায় মনোবল বৃদ্ধির সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ,পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ টুরিস্ট এর সদস্যগন ও ভারচুয়ালি যুক্ত ছিলেন টুরিস্ট এর রিজিয়ন ও জোনের কর্মকর্তাগন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD