বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মেলান্দহ যুবদলের আহ্বায়ক মনোয়ারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদ

মেলান্দহ যুবদলের আহ্বায়ক মনোয়ারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. মনোয়ার হোসেন মনু তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। ৫ আগষ্ট ২০২১ বৃহস্পতিবার বিকালে তিনি বলেন বিভিন্ন অনলাইন ও প্রিন্টেড সংবাদ মাধ্যমে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
সংবাদটিতে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
আমার রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যে বসতভিটা রক্ষায় ঐক্যবদ্ধ গ্রামবাসী নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে আমার রাজনৈতিক প্রতিপক্ষ একটি প্রতিক্রিয়াশীল কুচক্রীমহল বিগত ১৬ ডিসেম্বর ২০২০ ইং সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে অপবাদমূলক একটি আপত্তিকর ভুয়া পোষ্ট আপলোড করে। তখন এ বিষয়ে আমি মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি করি। মেলান্দহ থানার জিডি নং-৮১৪, তাং-১৮/১২/২০২০। বর্তমানে আবারও সেই একই চক্র আবারও সেই মনগড়া পোষ্টের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ভুল তথ্য পরিবেশন করে এ বিভ্রান্তিকর সংবাদটি প্রকাশ করিয়েছে বলে আমার বিশ্বাস।
আমি প্রকাশিত এ বিভ্রান্তিকর সংবাদটিতে কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
এছাড়াও তিনি আরও বলেন যারা তার বিরুদ্ধে মিথ্যা, অপবাদ ও কুৎসা রটনা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD