শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মোদিকে চিঠি লিখে কৃষকের আত্মহত্যা

মোদিকে চিঠি লিখে কৃষকের আত্মহত্যা

ছবি; সংগৃহীত
রাজশ্রী, কলকাতা প্রতিনিধি।।
ভারতের মধ্য প্রদেশের ছতরপুর জেলায় মুনেন্দ্র রাজপুত (৩৫) নামে একজন কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আত্মহত্যা করেছেন। ওই কৃষকের কাছে বিদ্যুৎ বিভাগের ৮৮ হাজার টাকার বিল পাওনা ছিল।

বিদ্যুৎ বিভাগ একনাগাড়ে তাকে বিল পরিশোধ করতে বলছিল। কিন্তু বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ বিভাগ ক্রোক ওয়ারেন্ট জারি করেছিল। যার ফলে ওই কৃষক হতবাক হয়ে পড়েন।

শুক্রবার গণমাধ্যমে প্রকাশ, ভালো ফসল না হওয়ার কারণে ওই কৃষক বিদ্যুৎ দফতরের বিল পরিশোধ করতে পারছিলেন না। অন্যদিকে, বকেয়া বিল পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক বারবার তাগিদ দেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত (বুধবার)ওই কৃষক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে আত্মহত্যা করেছেন।

কৃষক তার আত্মহত্যা চিঠিতে লিখেছেন, আমার পরিবারের কাছে প্রার্থনা যে আমার মৃত্যুর পরে আমার দেহ যেন সরকারের হাতে হস্তান্তর করা হয়। যাতে আমার দেহের প্রতিটি অঙ্গ বিক্রয় করা যায় এবং যার মাধ্যমে সরকার তার ঋণ শোধ করতে পারে।

সুইসাইড নোটে ওই কৃষক তার যন্ত্রণার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন- বকেয়া বিদ্যুৎ বিলের জন্য বিভাগের কর্মীরা প্রতিনিয়ত হয়রানি করে চলেছেন। এমনকি আমার মোটর বাইকটি নিয়ে গেছে। আমার মৃত্যুর পরে, আমার দেহটি সরকারের কাছে হস্তান্তর করে দেওয়া হোক এবং আমার দেহের প্রতিটি অঙ্গ বিক্রি করা হবে এবং এভাবে বিদ্যুৎ বিভাগের বকেয়া ঋণ পরিশোধ হবে।

মৃত কৃষকের ভাই লোকেন্দ্র রাজপুত বলেন, বেশি বিল ও ফসল না হওয়ায় তার কাছে দেওয়ার মত কিছু ছিল না। এমতাবস্থায় তিনি একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলজিৎ সিং বলেন, আমরা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছি। তিনি সুইসাইড নোট পাওয়ার কথাও জানিয়েছেন। সূত্র: পার্সটুডে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD