শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে দেশে শান্তি বিরাজ করবে- লেঃ কর্নেল ডাঃ মোজাহেদুল হক

যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে দেশে শান্তি বিরাজ করবে- লেঃ কর্নেল ডাঃ মোজাহেদুল হক

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জীবিকা উন্নয়ন কেন্দ্র নীলফামারীর উদ্যোগে মতবিনিময় ও তহবিল হস্তান্তর করা হয়।
বুধবার উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) কার্যালয় চত্বরে ১৬ টি গ্রাম উন্নয়ন সমিতির ৪শ ৮২জন সুবিধাভোগীকে সাথে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সূদ ভিত্তিক অর্থনীতি ছাড়া নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেক সদস্যকে দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা নিয়েছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল (অবঃ) ও ঢাকা নোবেল কেয়ার হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মোজাহেদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। মূখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ডিজিএম শাহরিয়ার কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুটিমারী ইউনিয়ন পরিষদের টানা ৩য় বারের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সায়েম লিটন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ফ ম শাওনুল হক শাওন,প্্েরস ক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক শাকীর ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসানুল হক চন্দন প্রমূখ।
ডিজিএম শাহরিয়ার কবির বলেন,সূদ ভিত্তিক অর্থনীতিতে অসহায় মানুষ আরও অসহায় হয়ে পরে। ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অনেকেই নিজের সহায় সম্বল হারিয়ে ভিক্ষাবৃত্তিসহ অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ে। কিন্তু সুদমুক্ত সমাজ গঠনের জন্য বিত্তবানেরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজের প্রত্যেক গরীব ও অসহায় ব্যক্তিরা নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে দেশে কোন মানুষ আর বেকার থাকবে না। সমাজ থেকে অশান্তি বিদায় নিবে। তিনি সমাজের প্রত্যেক বিত্তবানদেরকে যাকাত ভিত্তিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
পরে ১৬টি গ্রাম সমিতির ৪শ ৮২ জন মানুষের মাঝে ৬০ লাখ ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD