শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রপ্তানি পণ্য প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ

রপ্তানি পণ্য প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ও চরজব্বার থানা পুলিশের যৌথ অভিযানে রপ্তানি পণ্য প্রতারক চক্রের ৪সদস্য আটক করা হয়েছে।

রবিবার(২২ আগষ্ট) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সুবর্ণচরের থানার হাটে আটকতদের ৩জন একটি কাভার্ড ভ্যানের রং পরিবর্তন করা কালে ওই এলাকায় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তল্লাশি করে গাড়ির ভেতর হতে অপর দুটি নম্বর প্লেট পায় এবং ভিন্ন দুইটি গাড়ির কাগজ পাওয়া যায়‌। বিষয়টি সন্দেহ হলে গাড়িটি আটক করে গাড়ির সাথে থাকা মো.নোমান ছিদ্দিক (৩৫), মো.হান্নান (২৪) এবং আবদুর রহিম(২৩) কে আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে গত ১৪ আগষ্ট তারিখে ঢাকা কোনাবাড়ি এলাকার একটি গার্মেন্টস হতে রপ্তানির পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কুমিল্লা বিশ্বরোডে পার্শ্বে লাকসাম রোডে একটি গোডাউনে কাভার্ড ভ্যান সুকৌশলে গাড়ী হইতে রপ্তানী পণ্যের কার্টুন নামিয়ে পুনরায় প্যাকেট গুলোতে কসটেপ মুড়িয়ে কাভার্ড ভ্যানে উঠিয়ে চট্টগ্রাম গন্তব্যস্থলে পৌছাইয়া দেয়।

পরর্বতীতে এই অপরাধ আড়াল করার জন্য তারা পরকিল্পতিভাবে গাড়ির রং ও নম্বর প্লেট পরিবর্তন করছিল। তারা আরো স্বীকার করে যে র্দীঘদিন ধরে তারা এই কৌশলে রপ্তানি পণ্য বহনকালে আত্মসাৎ করে বিক্রি কর।

পরবর্তীতে ৩ আসামীসহ পুলিশ পরিদর্শক মো.রবিউল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে নোয়াখালী ডিবির একটি টিম ২১আগষ্ট কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ শ্রীমন্তপুর এলাকা হতে অন্য আসামী আব্দুল কালাম এর গোডাউন থেকে উক্ত ঘটনার রপ্তানী পণ্য পাঠানোর ট্রাক স্যুটের কাপড়ের খালি পলিব্যাগসহ কাটুন মোড়ানো ৩৫টি কসটেপ উদ্ধার করে এবং গোডাউনের মালিক আসামী আব্দুল কালাম(৩৮)কে গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD