বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশ  ছাত্রলীগের  ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশ  ছাত্রলীগের  ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

রাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে  আজ ৪ঠা জানুয়ারি (সোমবার) ২০২০ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে ফুল দিয়ে দিনটি উদযাপিত হয়।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর ভাবে উদযাপিত হয়।সকালে শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ডে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান স্মরণ করার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ক্যাম্পাসে কেক কাটা হয়।এসময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ  ছাত্রলীগের নেতা মোঃ আলমগীর কবির খান,

বাধন আহমেদ, নাহিয়ান আহমেদ, সোহাগ হোসেন (মাগুরা),ওয়াকিল আহমেদ সহ আরও অনেকে।
এসময় নানা স্লোগানে মুখড়িত হয়ে ওঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস।
শিক্ষা, শান্তি, প্রগতি,  ছাত্রলীগের মূলনীতি ।  
বাংলাদেশ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব ।
সন্ত্রাস নয় শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা ।
শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য ।যোগ্য পিতার যোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা ।সব অন্যায়ের প্রতিকার,  ছাত্রলীগের অঙ্গিকার ।দিন বদলের শপথ নিন , ছাত্রলীগে যোগ দিন ।
দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া ।
চাইলে শিক্ষার উন্নয়ন, শেখ হাসিনার প্রয়োজন ।
ছাত্রলীগ আসছে,  রাজপথ কাঁপছে ।
ছাত্রলীগ দিচ্ছে ডাঁক, জঙ্গি সন্ত্রাসবাদ নিপাত যাক 
এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে ।
এসো নবীন ভয় নাই,  ছাত্রলীগে সন্ত্রাস নাই ।
ছাত্রলীগের জন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম ।
বই, খাতা, কলম নিন ছাত্রলীগে যোগ দিন এইসব স্লোগানের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা ছাত্রলীগের প্রতি তাদের আবেগ প্রকাশ করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD