বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুরে ইয়াবা ও নগদটাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজাপুরে ইয়াবা ও নগদটাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ইয়াবা ট্যাবলে ও নগদটাকাসহ মো. ফুয়াদ হাসান হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮’র সদস্যরা।

সোমবার (১৪মার্চ) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বাদুরতলা মুন্সিবাড়ি ব্রিজ এলাকা থেকে মাদক ক্রয় করার সময় ফুয়াদকে গ্রেপ্তার করা হয়।এসময় তার সহযোগী আনোয়ার মল্লিক পালিয়ে যায়।

ফুয়াদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ৪.৫ গ্রাম নগদ ৪হাজার ৩শত টাকা ও মাদক ক্রয়-বিক্রিয় কাজে ব্যবহৃত ভিভো টাচ মোবাইল উদ্ধার করে র‍্যাব-৮। এ ঘটনায় সোমবার রাতে র‍্যাবের ডিএডি জি এম আনসার আলী বাদী হয়ে ফুয়াদ ও আনোয়ার মল্লিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুয়াদকে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, র‍্যাবের করা মামলায় ফুয়াদকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৫মার্চ) সকালে ঝালকাঠি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD