শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরে বিএনপি’র দু’টি ইউনিয়ন কমিটির অনুমোদন

রাজাপুরে বিএনপি’র দু’টি ইউনিয়ন কমিটির অনুমোদন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপি’র আওতাধীন ৬টি ইউনিয়ন শাখার ২টি ইউনিয়নের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে রাজাপুর উপজেলা আহবায়ক কমিটি।

গতকাল ১৮ অক্টোবর’২১ বিকালে রাজাপুর উপজেলা বিএনপির বাইপাস মোরের প্রধান কার্যালয়ে ৩নং রাজাপুর সদর ইউনিয়নে মোঃ আব্দুর রহিম খানকে আহবায়ক ও মোঃ মতিউর রহমান (টুকু) মৃধাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এবং ৬নং মঠবাড়ি ইউনিয়নে মোঃ আব্দুল হক নান্টুকে আহবায়ক ও মোঃ আব্দুল বারেক হাওলাদারকে সদস্য সচিব করে ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সদস্য সচিব মোঃ নাসিম উদ্দিন আকন,রাজাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন অভিক,রাজাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ সহ দুই ইউনিয়নের কয়েকশত নেতাকর্মী।

নতুন আহবায়ক কমিটিকে আগামী ৩১ ডিসেম্বর’২১ এর মধ্যে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD