শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুরে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

রাজাপুরে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আজ (৮জুলাই) বৃহস্পতিবার সকালে ডাকবাংলো এলাকার খাদ্য সংকটে থাকা ১০টি পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লকডাউনে কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটাসহ এসব খাদ্য সহায়তা তুলে দেন ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা ও রাফিউদ। ক্যাপ্টেন রাফিউদ জানান, তাদের নিজেদের রেশন থেকে একটা অংশ প্রতিদিন টহলের ফাঁকে ফাঁকে কর্মহীনদের মাঝে বিতরণ করছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD