শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুরে স্কুলে কতৃপক্ষের অনিয়মের প্রতিবাদে ৫’শ লোকের মানববন্ধন

রাজাপুরে স্কুলে কতৃপক্ষের অনিয়মের প্রতিবাদে ৫’শ লোকের মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। (২৭সেপ্টেম্বর’২১) সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতুরিয়া মিয়াবাড়ি এলাকার রাজাপুর-বেকুটিয়া সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ ও অভিভাবকবৃন্দরা। মানববন্ধন বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান প্রমুখ। বক্তারা বলেন, স্কুলের সাড়ে ৪শ শতাংশ জমির মধ্যে স্কুলের নামে ৩শ শতাংশ জমি রেকর্ড রয়েছে। বর্তমানে প্রায় ২শ শতাংশ জমি বেদখল রয়েছে। এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর ও স্কুলের নানা অনিয়ম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া এবং পূনাঙ্গ কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD