শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুরে স্বপ্নের আলো ফাউন্ডেশন (এসএএফ)’র শীতবস্ত্র বিতরণ

রাজাপুরে স্বপ্নের আলো ফাউন্ডেশন (এসএএফ)’র শীতবস্ত্র বিতরণ

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে অরাজনৈতিক, অলাভজন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১শে জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজাপুর সাংবাদিক ক্লাব হল রুমে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর উপদেষ্টা প্রভাষক মো. আমিনুল ইসলাম।

“স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. নাঈম হাসান ঈমন’র সভাপতিত্বে রাজাপুর উপজেলা শাখার সহ সভাপতি এইচ এম আমিনুুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি এম. মুন্না, সাধারণ সম্পাদক মাহিন খান রোমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, অর্থ সম্পাদক সাগর খান, ধর্মবিষয়ক সম্পাদক মো. আল-আমিন প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর রাজাপুর উপজেলা শাখার। সহ-অর্থ সম্পাদক মো. রাজু হাওলাদার, প্রচার প্রকাশনা সম্পাদক মো. আরিয়ান ইসলাম আশিক, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাকিব সহ সুবিধাভুগী পরিবারের প্রতিনিধি শীতার্ত মানুষেরা। প্রধান অতিথি তার বক্ত্যবে যে যার স্থান থেকে অসহায়, গরীব এবং সমাজের অবহেলীত মানুষের পাশে সামর্থমত দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তবান কাছে আহবান জানান।

“স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. নাঈম হাসান ঈমন বলেন, রাজাপুর উপজেলার অসহায় গরীব ও শীতার্ত মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা বিগতদিনগুলোতে অসহায় মানুষের পাশে ছিলাম এখনও আছি আর ভবিষ্যতেও পাশে থাকবো, আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত ও সমাজসেবামূলক এ রকম কাজের জন্য “স্বপ্নের আলো ফাউন্ডেশন” (এস.এ.এফ)’র প্রশংসা করে সকল সদস্যদের কৃতজ্ঞতা জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD