শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুর ছাত্র অধিকার পরিষদ কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজাপুর ছাত্র অধিকার পরিষদ কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝালকাঠি, রাজাপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজাপুর উপজেলা শাখার আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় প্রবাসী অধিকার পরিষদের তোফায়েল মোস্তাফিজ ও জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক আল-আমিন। উক্ত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি ফয়সাল, রাজাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ কবির, সাধারণ সম্পাদক মো. সাব্বির, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বেল্লাল ও মুসা, সহ অর্থ সম্পাদক আল-আরাফাত, সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদুল বাশার, সদস্য মো. জাহিদ খান, মো. শান্ত খান, মো. নাঈম সিকদার, রুহুল আমিন গাজী, তাওহীদুল ইসলাম প্রমুখ।

এসো এক হই, অধিকারের কথা কই,
ছাত্র-ছাত্রীদের অধিকার, আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে রেখে উক্ত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি ফয়সাল, উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ কবির,সাধারণ সম্পাদক মো. সাব্বির এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বদা ছাত্র-ছাত্রীদে অধিকার নিয়ে কথা বলবে, পাশাপাশি সমাজ কল্যাণে কাজ করে যাবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে সব সময় ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন পদ পাওয়া কোনো ক্ষমতা নয় বরং অনেক বড় দায়িত্ব। সকলে সঠিক ভাবে কাজে মন দিয়ে সামনে এগিয়েযাবেন ইনশাআল্লাহ। কে কোন পদ পেল এবং কে পদ পেল না, সেদিকে লক্ষ্য না করে আপনি কি পেয়েছেন সেদিক লক্ষ্য করে সামনে এগিয়ে যান, আমরা আশাবাদী আপনি পদের পিছনে ছুটে সময় নষ্ট না করে কাজের পিছনে ছুটেন তাহলে আপনার পিছনে পদ এমনিতেই ছুটে চলে আসবে ইনশাআল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD