বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাণীনগরে আনছার ভিডিপি সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

রাণীনগরে আনছার ভিডিপি সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

রহিদুল ইসলাম রাইপ,
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আসনার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। উপজেলার অস্বচ্ছল আনসার ও ভিডিপির ৬০ জন সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ আনছার আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আফরোজা খানম, উপজেলা কোম্পানী কমান্ডার, ইউনিয়ন পর্যায়ের দলনেতা/দলনেত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি যার জন্ম না হলে এই বাংলাদেশ পেতাম না, সেই মহান ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মুখে নয় বুকে ধারন, লালন ও পালন করে তার স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD