শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিচার চাইলেন এলাকাবাসী

রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিচার চাইলেন এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী রেজাউল হক পলাশের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শনিবার (২২ মে) সকালে ইউনিয়নের পশ্চিম খালিশপুর ছমি চৌকিদার বাড়ির সামনেঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েকশ নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সন্ত্রসীরা পলাশকে কুপিয়ে মারাত্মক আহত করে। পলাশের শরীরের বিভিন্ন স্থানে ২১ টি কোপ দেয়। তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। বর্তমানে পলাশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আহতের পিতা মাস্টার জয়নাল আবেদীন বেগমগঞ্জ মডেল থানায় বাবু, ফিরোজ, ইকবাল হোসেন মেম্বার, জাবেদ, বাঁধন, লোকমান ও সেলিমকে আসামী করে মামলা করে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। বক্তারা আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাস্টার জয়নাল আবেদীন, ফিরোজ উদ্দিন, নিজাম উদ্দিন, হাফেজ নজির আহম্মেদ, হুমায়ুন কবির, হাফেজ আরিফ বিল্লা, খুরশিদ আলম, আলমগীর, আনোয়ার হোসেন, মো সবুজ, নাদেরুজ্জামান, মোরশেদ আলমসহ এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD